
একাত্তর ডেস্ক ::
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার তেলকোমা হাওর এলাকায় শুঁটকি নদীর কাছে একটি ডোবায় মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দিলে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে হাওরে কাজ করতে গিয়ে তারা ডোবার পানিতে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহটি দেখতে পান।
পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে।
বানিয়াচং সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.