বাগদাদে মার্কিন দূতাবাস কম্পাউন্ডে থাকা সি-র্যাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট একটি ইউনিট ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে শনিবার। এ পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। তবে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো, যাদের সম্মিলিতভাবে ইসলামিক রেজিস্ট্যান্স বলা হয়, তারা ইরানের সামরিক অভিযান শুরুর পর থেকে ইরাকে মার্কিন স্থাপনা, সামরিক ঘাঁটি এবং স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে বহুবার হামলা চালিয়েছে। প্রকৃতপক্ষে, এই গোষ্ঠীটি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির মৃত্যুর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে। তার প্রতি তারা আনুগত্য ঘোষণা করেছে। শুক্রবার ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক এক বিবৃতি দিয়ে জানায়, মার্কিন সামরিক বা গোয়েন্দা সদস্যদের আটক বা টার্গেট করার মতো তথ্য দিতে পারলে যে কাউকে ১ লাখ ডলার পুরস্কার দেয়া হবে। এ হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন উত্তর ইরাকে মার্কিন স্বার্থ এবং ইরানবিরোধী কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর একাধিক ড্রোন হামলা, পাল্টা হামলা ও আক্রমণের ঘটনা ঘট
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.