বিনোদন ডেস্ক : :
গতকাল থেকে দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান। জানা গেছে, তারা সিনেমা হলে গিয়ে দেখেছেন বিশ্বব্যাপী আলোচিত সায়েন্স ফিকশন সিনেমা ‘প্রজেক্ট হেইল মেরি’।
এই সিনেমাটি অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত এবং পরিচালনা করেছেন ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলার। ছবিটি মানবজাতির অস্তিত্ব রক্ষার মহাকাশ অভিযানের গল্প বুনেছে।
সিনেমার গল্পের কেন্দ্রবিন্দু হলো বিজ্ঞান শিক্ষক রাইল্যান্ড গ্রেস (অভিনয় করেছেন রায়ান গসলিং), যিনি একটি মহাকাশযানে একাকী জেগে ওঠেন। পৃথিবী থেকে দূরে অবস্থানরত এই মহাকাশযানটিতে তাঁর দায়িত্ব হলো সূর্যের আলোকে কমিয়ে দিচ্ছে এমন ‘অ্যাস্ট্রোফেজ’ নামক অণুজীব থেকে পৃথিবীকে রক্ষা করা।
একটি বিশেষ আকর্ষণ হলো গ্রেসের সঙ্গে ‘রকি’ নামের ভিনগ্রহী প্রাণীর বন্ধুত্ব। নির্মাতারা তাদের বন্ধুত্বকে আবেগঘনভাবে পর্দায় ফুটিয়েছেন, যা দর্শকদের মনে গভীর ছাপ রাখে।
সিনেমায় রায়ান গসলিংয়ের একাকী অভিনয়, সান্ড্রা হুলারের সাবলীল অভিনয়, ড্যানিয়েল পেমবার্টনের আবহসংগীত এবং গ্রেইগ ফ্রেজারের চিত্রগ্রহণ বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
গল্প কিছুটা জটিল হলেও মৌলিক কাহিনী, অভিনয় ও নির্মাণশৈলীর কারণে এটি বিশ্বব্যাপী দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এবং বক্স অফিসেও শক্তিশালী অবস্থান রাখছে।
প্রধানমন্ত্রীর সিনেমা দেখা বিষয়টি তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে সাধারণ দর্শক ও সিনেমাপ্রেমীরা সিনেমার বৈজ্ঞানিক কল্পনার পাশাপাশি নেত্রৃত্বের সাধারণ মানুষের সাথে সংযোগকে কেন্দ্র করে কৌতূহল প্রকাশ করছেন।
AD/একাত্তরের কথা
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.