একাত্তর ডেস্ক
সিলেট নগরের খুলিয়াপাড়ায় প্রতিপক্ষের বাধার কারণে ঘরের চালে টিন লাগাতে পারছেনা একটি অসহায় পরিবার। এনিয়ে প্রশাসনে উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছে পরিবারটি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কোনোই প্রতিকার পায়নি পরিবারটি।
জানা গেছে, খুলিয়াপাড়ায় কুতুব উদ্দিনের পরিবার দুই রুমের একটি বাসা নির্মাণ করেছেন। সেখানে সব কাজ শেষে চালের মধ্যে ঢেউটিন লাগানোর জন্য গতকাল বৃহস্পতিবার সকালে আসেন মিস্ত্রিরা। তারা কাজ শুরু করতে গেলে প্রতিপক্ষের লোকজন এতে বাধা প্রদান করে। ফলে তারা কাজ বন্ধ রাখেন। খবর পেয়ে কোতোয়ালী থানার একদল পুলিশ দুপুরে ঘটনাস্থলে যায়। তারা অসহায় পরিবারটির কাজে বাধা না দিতে প্রতিপক্ষকে নির্দেশ দিয়ে আসেন। পরমুহুর্তে মিস্ত্রী আবার কাজ শুরু করতে গেলে বাধা দেন পার্শ্ববর্তী লোকজন।
কুতুব উদ্দিনের মেয়ে ইমা আক্তার অভিযোগ করেন প্রায় একমাস আগে ঘরের কাজ শেষ হয়েছে। অথচ প্রতিপক্ষের বাধার কারণে তারা ঘরে চালে টিন লাগাতে পারছেননা। ফলে একটু বৃষ্টি হলেই তার মাসহ ভাই বোনেরা পানিতে ভিজেন। ঘরে হাটু পানি জমে। তাদের অসহায় অবস্থা দেখে এলাকার লোকজন কথা বলতে চাইলেও প্রভাবশালীদের কারণে কেউ তাদের সাহায্যে এগিয়ে আসছেননা। তাদের পরিবার প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.