সিলেট নগরীতে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৮ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ট্রাফিক আইন অমান্য করায় ১৩৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ।
বুধবার রাত ১২টা পর্যন্ত এ অভিযান চলে। আটক ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশে আটক ব্যক্তিরা রয়েছেন।
অভিযানে ১৫ পিস ইয়াবা, ১৯৫ পিস ভারতীয় সাবান এবং ৭৮৮ বোতল ‘ফেয়ারডিল সিরাপ’ উদ্ধার করা হয়েছে।
ট্রাফিক বিভাগের অভিযানে ১৩৯টি যানবাহনের মধ্যে ৬২টির বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাকি ৭৭টি যানবাহন আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে। নগরীর জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.