স্টাফ রিপোর্ট
সিলেটে যুব নেতৃত্বাধীন সংগঠন আশার আলো যুব কল্যাণ সংস্থার উদ্যোগে “নীরবতা ভেঙে প্রান্তিক কণ্ঠস্বর” শীর্ষক ফটোবুকের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এফওএন’র সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠান সিলেট জেলা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ শাহিনা আক্তার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহিনুর আলম। বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর না বলা গল্প, সংগ্রাম, অধিকার ও বাস্তবতাকে দৃশ্যমান করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে প্রান্তিক মানুষের কণ্ঠস্বরকে যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন। অনুষ্ঠানে এনজিও প্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, যুব কর্মী, নারী অধিকার কর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা ফটোবুকটির মাধ্যমে সমাজের নীরব ও অনুচ্চারিত গল্পগুলো নতুনভাবে তুলে ধরার উদ্যোগকে প্রশংসা করেন। আলোচনা সভা শেষে “নীরবতা ভেঙে প্রান্তিক কণ্ঠস্বর” ফটোবুকের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.