
একাত্তর ডেস্ক ::
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।
দিনারপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক সুপার মাওলানা আব্দুস শহীদ ঘোরী। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আরিফুল হক ও মাওলানা ইব্রাহিম।
বক্তারা বলেন, মাদ্রাসাসহ আশপাশে হাফিজিয়া মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় এবং একাধিক মসজিদ থাকায় প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হতে হয়। প্রায় ১৫টি গ্রামের মানুষ এ সড়ক ব্যবহার করায় দুর্ঘটনার আশঙ্কা সবসময়ই থাকে।
তারা দ্রুত এ স্থানে একটি আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়ে বলেন, নিরাপদ পারাপার নিশ্চিত করতে এটি অত্যন্ত জরুরি।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, অভিভাবকসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। কর্মসূচি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.