বিনোদন ডেস্ক : :
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান আবারও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। সম্প্রতি তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ নতুন ছবি পোস্ট করেছেন। ছবিগুলোতে তাকে গোলাপি শাড়ি ও সবুজ ব্লাউজে স্নিগ্ধ ও আকর্ষণীয় রূপে দেখা গেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, “তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্নান।”
ছবিগুলো প্রকাশের পরই ভক্তদের প্রশংসা ও মন্তব্যের বন্যা শুরু হয়েছে। কেউ বলেছেন, “আবহাওয়া যেমন, ছবিও তেমন।” কেউ আবার তাকে ‘লাল পরী’ বলে আখ্যা দিয়েছেন। অন্য ভক্তরা সরাসরি মজার ছলে জানিয়েছেন, “সাদিয়া রাজি থাকলে আমি কাজী নিয়ে আসতে প্রস্তুত।”
এছাড়া একজন ভক্ত একটি ছোট কবিতার মাধ্যমে সাদিয়ার অপরূপ সৌন্দর্যের কথা তুলে ধরেছেন, যেখানে তিনি বলেছেন, “তাকে দেখে প্রাণ জুড়ে যায়।”
সাদিয়ার এই নতুন লুক ও মিষ্টি হাসি সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে এবং ভক্তদের হৃদয়ে স্থান করে নিয়েছে।
AD/একাত্তরের কথা
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.