বিনোদন ডেস্ক : :
বলিউডের সুপারস্টার সালমান খান আগামী ১৮ এপ্রিল থেকে মুম্বাইয়ে শুরু করছেন তার পরবর্তী সিনেমার শুটিং। নতুন সিনেমার নাম ‘এসভিসি৬৩’, যদিও নাম পরিবর্তিত হতে পারে। এটি অ্যাকশন-ড্রামা ঘরানার এবং ভারতের প্রখ্যাত প্রযোজক দিল রাজুর ব্যানারে নির্মিত হবে।
দক্ষিণী পরিচালক ভামসি পাইদিপল্লি পরিচালনা করছেন সিনেমাটি। তিনি এর আগে ‘ইয়েভাদু’ ও ‘ভারিসু’ সিনেমার মতো ব্লকবাস্টার উপহার দিয়েছেন। ‘এসভিসি৬৩’-এ সালমানের বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী নয়নতার। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিল কাপুর ও অরবিন্দ স্বামী। সিনেমার লক্ষ্য ২০২৭ সালের ঈদে মুক্তি দেওয়া।
মুম্বাইয়ের গোরেগাঁও এসআরপিএফ গ্রাউন্ডে সিনেমার প্রথম শিডিউলের কাজ শুরু হবে। সেখানে বিশাল সেট নির্মাণ করা হয়েছে, যেখানে সালমান একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন। আগামী তিন মাস ধরে মুম্বাইসহ ভারতের বিভিন্ন লোকেশনে সিনেমার শুটিং চলবে। শুটিং আগামী আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
এর আগে সালমান খান অভিনীত আরও একটি সিনেমা ‘মাতৃভূমি’। যুদ্ধভিত্তিক সিনেমাটি ১৭ এপ্রিল মুক্তির কথা থাকলেও সংবেদনশীল বিষয়বস্তু থাকার কারণে স্থগিত করা হয়েছে। মুক্তির নতুন তারিখ এখনও ঘোষণা করা হয়নি। সিনেমাটির পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া।
AD/একাত্তরের কথা
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.