সিলেট নগরীর নয়াসড়ক জামে মসজিদের সমস্যাগুলো চিহ্নিত করে উন্নয়নে বিশেষ প্রকল্প নেওয়ার আশ্বাস দিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, সীমিত আয় নিয়েও নগরীর সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে সিসিক।
সোমবার বাদ আসর নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শন শেষে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, সিটি করপোরেশন নগরবাসীর সবার প্রতিষ্ঠান। তাই সামর্থ্যের মধ্যে সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
পরিদর্শনকালে মসজিদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি। এ সময় মসজিদের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় স্থানীয় মুসল্লিরা প্রশাসকের উদ্যোগকে স্বাগত জানান এবং মসজিদের উন্নয়নে সিটি করপোরেশনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা, মসজিদের মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.