প্রান্তিক কৃষকদের কাছে আধুনিক কৃষিপ্রযুক্তি, কৃষিবিষয়ক তথ্য ও সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতে সুনামগঞ্জের ধর্মপাশায় কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ধর্মপাশা উপজেলা শাখা এ সভার আয়োজন করে। এতে তিনটি ইউনিয়নের ৩০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।
কারিতাসের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা রতন চন্দ্র বর্মনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন মাঠ সহায়ক এম এ মাসুদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসয়াদ বিন খলিল রাহাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা চঞ্চল মিয়া ও শাওন পোদ্দার, প্রেস ক্লাবের সভাপতি সেলিম আহম্মেদ এবং কারিতাসের মাঠ সহায়ক এম এম আর সৌরভ।
সভায় বক্তারা বলেন, প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় আধুনিক কৃষিপ্রযুক্তি, সময়োপযোগী তথ্যসেবা ও সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষক ও কৃষি বিভাগের মধ্যে নিবিড় যোগাযোগ বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তাঁরা।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.