
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় আগ্রহী করে তুলতে সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘কয়েছ আহমদ ও মিজানুর রহমান প্রথম আদর্শ মেধাবৃত্তি পরীক্ষা’।
শুক্রবার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তরুণ উদ্যোক্তা কয়েছ আহমদ ও মিজানুর রহমানের উদ্যোগে বৃহত্তর এলাকার যুবসমাজের সম্মিলিত প্রচেষ্টায় এর আয়োজন করা হয়। এতে দোয়ারাবাজার ও সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ নেয়।
বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির পরিদর্শক মুজিবুর রহমানের সার্বিক সহযোগিতায় এবং স্থানীয় যুবসমাজ ও শিক্ষানুরাগীদের উদ্যোগে পরীক্ষাটি সম্পন্ন হয়। আমবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান আহমদও প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেন।
আয়োজকরা জানান, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ, পড়াশোনায় আগ্রহ বাড়ানো এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলাই এ আয়োজনের উদ্দেশ্য। শিক্ষার্থীদের উৎসাহিত করা ও শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হতে সহায়তা করবে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.