
একাত্তর ডেস্ক ::
“জীবনের জয়গান” স্লোগানকে ধারণ করে সিলেটের বিশিষ্ট নৃত্য সংগঠন নৃত্যশৈলীর ২০ বছরে পদার্পণ উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার সমাপ্তি হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) উৎসবের দ্বিতীয় ও সমাপনী দিনে নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে পুনরায় অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সন্ধ্যায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, নৃত্য শুধু বিনোদন নয়, এটি আবেগ, প্রতিবাদ ও সামাজিক যোগাযোগের শক্তিশালী মাধ্যম। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে সমুন্নত রাখতে শুদ্ধ নৃত্যচর্চার বিকাশ জরুরি বলেও তারা মত দেন।
অনুষ্ঠানে নৃত্যশৈলীর দুই দশকের পথচলা ও সাংস্কৃতিক অবদানের প্রশংসা করা হয় এবং সংগঠনটির ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।
দুই দিনের এ আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা, একক সঙ্গীত ও নৃত্য পরিবেশনসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়। সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব, শিল্পী, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে উৎসবটি মিলনমেলায় পরিণত হয়।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.