প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৭:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
দিরাই প্রেসক্লাবের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধা যাচাই ও পড়াশোনায় উৎসাহ দিতে সুনামগঞ্জের দিরাইয়ে মেধাবৃত্তি পরীক্ষা নিয়েছে দিরাই প্রেসক্লাব। শনিবার দিরাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালে কেন্দ্রের সার্বিক পরিবেশ ও আয়োজন তদারকি করেন প্রেসক্লাবের নেতারা ও সদস্যরা।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, দিরাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান অলক এবং দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লালবাশি দাস।
এ সময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, মেধাবৃত্তি আয়োজন কমিটির আহ্বায়ক সোয়েব হাসান, কোষাধ্যক্ষ সৈয়দুর রহমান তালুকদার ও সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হকসহ প্রেসক্লাবের অন্য সদস্যরা।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.