
হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদের বাংলাদেশ দলের সাফ ক্যাম্পে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। শনিবার সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, আগামী ৯ নভেম্বর ঢাকায় পৌঁছাবেন এই দুই ফুটবলার। সেদিনই তাদের অনুশীলনে দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
বাবু বলেছেন, ‘সাফের নিয়ম অনুযায়ী ২৮ জন ফুটবলার নিবন্ধনের সুযোগ ছিল। আমরা ২৮ জনকে নিবন্ধন করিয়েছি। তবে বর্তমানে ক্যাম্পে আছেন ২৬ জন। ফিফা উইন্ডোর কারণে বাকি দুজন আসতে পারেননি। হামজা চৌধুরী ও ফারহান আলী আগামী ৯ নভেম্বর ঢাকায় পৌঁছাবেন। আশা করছি, সেদিন অনুশীলনে তাঁদের দেখা যাবে।’
অন্যদিকে, প্রথম ম্যাচের আগে ওয়ার্মআপ করতে গিয়ে চোট পেয়েছিলেন ডিফেন্ডার তপু বর্মণ। তার শারীরিক অবস্থারও উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন দলের এই কর্মকর্তা। ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তপুকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। তবে তার খেলার বিষয়টি নির্ভর করছে কোচের সিদ্ধান্তের ওপর।
দলের প্রস্তুতি নিয়ে টিম ম্যানেজার বলেন, ‘আমাদের মূল ফোকাস সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি অনেক পরিশ্রম করছে। অন্য দলগুলো হোটেলে ওঠার ১০ দিন আগেই আমরা হোটেলে অবস্থান করছি। দুইজন ছাড়া বাকি সবাই একসঙ্গে অনুশীলন করছি। আমাদের মধ্যে একতা, দেশপ্রেম ও প্রতিশ্রুতি আছে। খেলোয়াড়রা দেশের মানুষের দিকে তাকিয়ে অক্লান্ত পরিশ্রম করছে। আমাদের চেষ্টা সাফের ট্রফি দেশে রেখে দেওয়া। বাকি আল্লাহর ইচ্ছা।’
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.