সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফেরানো ও নাগরিক নিরাপত্তা জোরদারে অভিযান চালিয়েছে পুলিশ| মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩৮টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে|
সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এ অভিযান পরিচালিত হয়|
অভিযানে ১৩৮টি যানবাহনের মধ্যে ৫৬টির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৮২টি যানবাহন আটক করা হয়েছে|
মামলাকৃত যানবাহনের মধ্যে রয়েছে ১টি বাস, ৬টি ট্রাক, ১৪টি সিএনজিচালিত অটোরিকশা, ২৬টি মোটরসাইকেল, ৬টি প্রাইভেট কার এবং ৩টি অন্যান্য যানবাহন|
এছাড়া আটক ৮২টি যানবাহনের মধ্যে ১টি ট্রাক, ৪টি প্রাইভেট কার, ১১টি সিএনজিচালিত অটোরিকশা, ৫৭টি মোটরসাইকেল এবং ৯টি অন্যান্য যানবাহন রয়েছে|
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনজুরুল আলম জানান, জন¯^ার্থে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে|
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.