
টাঙ্গুয়ার হাওরের মৌসুমি পরিবর্তনশীল সম্পদ ব্যবস্থাপনা ও স্থানীয় জনগোষ্ঠীর অধিকার নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা। ‘ক্ষণস্থায়ী কমন্স’ বা ‘এফিমারাল কমন্স’ শীর্ষক এ কর্মশালা চলবে ১০ নভেম্বর পর্যন্ত।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন হয়। কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলুর ‘ভালনারেবিলিটি টু ভায়াবিলিটি (ভিটুভি) গেøাবাল পার্টনারশিপ’ এবং সিকৃবির উপক‚লীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগ যৌথভাবে এর আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপক‚লীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. পার্থ প্রতিম বর্মণ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুব ই ইলাহী, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এবং সিকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। মূল বক্তা ছিলেন ইউনিভার্সিটি অব ওয়াটারলুর অধ্যাপক ও ভিটুভি গেøাবাল পার্টনারশিপের পরিচালক ড. প্রতীপ কুমার নায়েক।
বক্তারা বলেন, টাঙ্গুয়ার হাওর শুধু জলাভ‚মি নয়, এটি একটি পরিবর্তনশীল প্রাকৃতিক সম্পদ। বছরের এক সময়ে পানিতে নিমজ্জিত থাকলেও শুকনো মৌসুমে তা কৃষিজমিতে পরিণত হয়। ফলে এ সম্পদের ব্যবস্থাপনায় পরিবেশগত দিকের পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক বিষয়গুলোও গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মশালা তরুণ গবেষক, শিক্ষক ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করবে।
কর্মশালার উদ্দেশ্য তুলে ধরে সিকৃবির উপক‚লীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল ইসলাম এবং ইউনিভার্সিটি অব ওয়াটারলুর অধ্যাপক ড. প্রতীপ কুমার নায়েক বলেন, কমন্স তত্তে¡র সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার যোগসূত্র তৈরি এবং টাঙ্গুয়ার হাওরের মতো ঋতুভিত্তিক পরিবর্তনশীল সম্পদের কার্যকর ব্যবস্থাপনা নিয়ে গবেষণার সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের লক্ষ্য।
কর্মশালায় টাঙ্গুয়ার হাওরের ‘ক্ষণস্থায়ী কমন্স’ নিয়ে তথ্য উপস্থাপন করেন টরন্টো বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল ফেলো ড. রুয়েল মিয়া। তিনি তুলে ধরেন, হাওরের পানির স্তর পরিবর্তনের সঙ্গে জেলেদের অধিকার, কৃষকদের মালিকানা এবং সংরক্ষণ নীতিমালারও পরিবর্তন ঘটে। বাংলাদেশে কমন্স ও ক্ষণস্থায়ী কমন্সের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) পরিচালক ড. এম. মোখলেসুর রহমান।
কর্মশালায় সিকৃবি ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), সিএনআরএস এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
আয়োজকেরা জানান, প্রতি বছর এ কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী বছর উপক‚লীয় ও সামুদ্রিক কমন্স বিষয়ে কর্মশালার মাধ্যমে টাঙ্গুয়ার হাওরের অভিজ্ঞতাকে সমুদ্র ও উপক‚লীয় সম্পদ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। তাঁদের প্রত্যাশা, এ আয়োজনের অভিজ্ঞতা প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ও টেকসই উন্নয়নে ভ‚মিকা রাখবে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.