
গণতান্ত্রিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী। সোমবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা কৃষক দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিফতাহ্ সিদ্দিকী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে স্মরণ করিয়ে দেয়। গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামেও এ দিবসের তাৎপর্য রয়েছে। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দিবসটির চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্রঋণ ও কুটিরশিল্পবিষয়ক সম্পাদক এবং মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি আব্দুর রাজ্জাক বলেন, নতুন প্রজন্মের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস, প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরা জরুরি। ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সঠিক ধারণা তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। তিনি বলেন, ইতিহাসের ঘটনাপ্রবাহ থেকে শিক্ষা নিয়ে জাতীয় ঐক্য, দেশপ্রেম, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীলতার চর্চা করতে হবে। এর মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে।
সিলেট জেলা কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদের সভাপতিত্বে এবং সদস্যসচিব তাজুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি লে. অধ্যাপক মো. মনিরুল ইসলাম প্রমুখ।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.