
একাত্তর ডেস্ক ::
সুনামগঞ্জের জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট আঞ্চলিক সড়কের বাউরকাপন গ্রামের পাশে চার রাস্তা সংলগ্ন একটি কালভার্ট ভেঙে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছে। এতে করে যেকোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও চালকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত দিন আগে কালভার্টটি ভেঙে পড়ার পর এলাকাবাসী লাল নিশানা টানিয়ে যানবাহন চলাচলে সতর্কতা জারি করেন। পরে ছয় দিন পর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে আংশিক মেরামত করা হলেও তা পূর্ণাঙ্গ হয়নি বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, সড়কের গুরুত্বপূর্ণ এই অংশটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও স্থায়ী কোনো সংস্কার হয়নি। ফলে বারবার মেরামত করেও স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।
স্থানীয় সিএনজি চালক সোহেল মিয়া বলেন, “এই সড়কই আমাদের জীবিকার একমাত্র ভরসা। কিন্তু ভাঙা কালভার্টের কারণে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।”
বাসচালক রফিক মিয়া বলেন, “কালভার্টটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। সিলেট যাওয়ার প্রধান রাস্তায় এমন অবস্থা ভয়াবহ।”
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন জানান, কালভার্ট ভাঙার খবর পেয়ে সেখানে কিছু জরুরি মেরামত করা হয়েছে এবং স্টিল স্ল্যাব পরিবর্তন করে যান চলাচল সাময়িকভাবে স্বাভাবিক রাখা হয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য নতুন ব্রিজ নির্মাণের প্রস্তাব পাঠানো হবে বলে তিনি জানান। এছাড়া বিকল্প হিসেবে অস্থায়ী বেইলি ব্রিজ স্থাপনের বিষয়েও চিন্তাভাবনা চলছে বলে জানান তিনি।
এদিকে স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ী সংস্কার না হলে গুরুত্বপূর্ণ এই সড়কে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.