মৌলভীবাজারের কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মামুনি খাড়িয়া (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মামুনি ওই গ্রামের রবি খাড়িয়ার মেয়ে। স্থানীয়রা জানান, গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তাঁরা। পরে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনাটি ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, তরুণীকে হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়ে থাকতে পারে। তবে এ ধারণার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। মৃত্যুর কারণও নিশ্চিত হওয়া যায়নি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.