
মিরপুরের ব্যর্থতা পেছনে ফেলে এবার ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা টাইগারদের সামনে এখন একটাই লক্ষ্যÑসিলেটে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরানো। অন্যদিকে, শেষ টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নিতে চায় আত্মবিশ^াসী ওয়েস্ট ইন্ডিজ।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচে ৮ উইকেটে হারের পর বাংলাদেশের জন্য এটি হয়ে উঠেছে মর্যাদা ও সিরিজ বাঁচানোর লড়াই। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুই দলের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সিলেটের উইকেটের চরিত্র।
মিরপুর টেস্টের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বড় সতর্কবার্তা। প্রথম ম্যাচের আগে উইকেটে ঘাস দেখা গেলেও খেলা এগোনোর সঙ্গে সঙ্গে স্পিনাররা কার্যকর হয়ে ওঠেন। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজের বক্তব্য অনুযায়ী, ম্যাচের আগে উইকেট থেকে ঘাস ছেঁটে ফেলা হয়েছিল। সেই উইকেটেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে চাপে ফেলে জয় তুলে নেয় সফরকারীরা। এবার সিলেটে উইকেটের ধরন কী হবে, তা নিয়ে তাই বাড়তি সতর্কতা রয়েছে স্বাগতিক শিবিরে।
এদিকে মুমিনুল হকের অনুপস্থিতিতে জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে অমিত হাসানের। মিরপুর টেস্টের তৃতীয় দিনে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পাওয়ায় কনকাশন প্রটোকলের কারণে সিলেট টেস্টে তাঁর খেলা হচ্ছে না। ফলে ব্যাটিং অর্ডারের তিন নম্বর জায়গায় অমিতকে বিবেচনা করা হতে পারে।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেকের পর দল থেকে বাদ পড়া অমিত সাম্প্রতিক সময়ে জাতীয় ক্রিকেট লিগে ভালো পারফরম্যান্স করেছেন। চলতি মৌসুমে তাঁর ব্যাট থেকে এসেছে ৯৪ রানের একটি ইনিংস এবং অপরাজিত ২০১ রান। যদিও তিন নম্বরে নিয়মিত ব্যাটিংয়ের অভিজ্ঞতা তাঁর নেই, তবু সুযোগ পেলে নিজের স্বাভাবিক ব্যাটিং পরিকল্পনা অনুসরণ করতে চান তিনি।
অন্যদিকে, ম্যাচের আগের দীন অনুশীলনের পরিবর্তে বিশ্রামে সময় কাটিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। তবে সংবাদ সম্মেলনে ক্যারিবীয় কোচ ড্যারেন স্যামি নতুন পরিবেশের চ্যালেঞ্জ মোকাবিলা করে সিরিজ জয়ের বিষয়ে আত্মবিশ^াস প্রকাশ করেছেন।
সব মিলিয়ে সিলেট টেস্টে একদিকে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর লড়াই, অন্যদিকে ক্যারিবীয়দের সিরিজ জয়ের হাতছানি। উইকেটের আচরণ, বাংলাদেশের ব্যাটিং সামর্থ্য এবং বোলারদের কার্যকারিতার ওপর নির্ভর করবে ম্যাচের গতিপথ। সিরিজ বাঁচাতে হলে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই প্রথম টেস্টের ভুল শুধরে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিতে হবে টাইগারদের।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.