একাত্তর ডেস্ক : :
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দামে বড় ধরনের বৃদ্ধি ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিইআরসি নতুন এ দর ঘোষণা করে জানায়, এটি সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এর আগে গত ২ মার্চ এলপিজির দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা অপরিবর্তিত রাখা হয়।
এদিকে অটোগ্যাসের দাম সামান্য কমানো হয়েছে। ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় ৩ পয়সা কম।
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দামের ওঠানামার প্রভাবেই স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়ে থাকে। তবে হঠাৎ বড় অঙ্কের এই বৃদ্ধি ভোক্তা পর্যায়ে বাড়তি চাপ তৈরি করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
AD/একাত্তরের কথা
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.