শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের পাশাপাশি গবেষণা ও নতুন উদ্ভাবনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট মেডিকেল । তিনি বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না। বাস্তব অভিজ্ঞতা ও গবেষণামুখী চিন্তার মধ্য দিয়ে শিক্ষার্থীদের নতুন ধারণা নিয়ে কাজ করার সুযোগ তৈরি করতে হবে।
বুধবার মুহিবুর রহমান একাডেমি আয়োজিত বিজ্ঞান মেলা-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা বিকাশে বিজ্ঞান মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন তাদের মেধা ও সৃজনশীলতার প্রকাশ ঘটানোর সুযোগ করে দেয়। শিক্ষার্থীরা নতুন নতুন ধারণা নিয়ে কাজ করার সুযোগ পেলে ভবিষ্যতে সময়োপযোগী আবিষ্কার ও উদ্ভাবনে সক্ষম হবে। তিনি আরও বলেন, মুহিবুর রহমান একাডেমির এ উদ্যোগ প্রশংসনীয়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগানো গেলে দেশের উন্নয়ন এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান এবং রেক্টর সালমা খানম চৌধুরী। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও নতুন চিন্তার বিকাশ ঘটানো একাডেমির অন্যতম লক্ষ্য। বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা নিজেদের মেধা কাজে লাগিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নানা উদ্ভাবন তুলে ধরেছে, যা আশাব্যঞ্জক।
তিনি বলেন, পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি হাতে-কলমে শেখা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করা জরুরি। বিজ্ঞানভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিভা বিকাশে সহায়তা করে। এর মধ্য দিয়ে তারা ভবিষ্যতে দেশের উন্নয়নে নতুন উদ্ভাবন নিয়ে ভূমিকা রাখতে পারবে।
রেক্টর সালমা খানম চৌধুরী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
মেলা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের প্রকল্পের কার্যপ্রণালি, বৈজ্ঞানিক ভিত্তি ও ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে অবহিত হন। তাঁরা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.