দশদিক ডেস্ক : :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর কূটনৈতিক তৎপরতায় এই সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে।
কূটনৈতিক সূত্র জানায়, সৌদি আরব, কাতার ও তুরস্ক–এর অনুরোধে সাড়া দিয়ে ইসলামাবাদ এই যুদ্ধবিরতিতে সম্মত হয়। একইসঙ্গে আফগানিস্তানের তালেবান সরকারও সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার আশ্বাস দিয়েছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, বুধবার রাত ১২টা থেকে আগামী সোমবার রাত ১২টা পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।
এর আগে গত সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুল–এর উপকণ্ঠে অবস্থিত একটি মাদক নিরাময় কেন্দ্রে ভয়াবহ বিমান হামলায় চার শতাধিক মানুষের প্রাণহানি ঘটে এবং আহত হন আরও শতাধিক। দুই হাজার শয্যাবিশিষ্ট ‘ওমিদ’ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চালানো এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে তালেবান সরকার। তবে অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন, ঈদ উপলক্ষে তারাও সামরিক কার্যক্রম স্থগিত রাখবে।
এদিকে দুই পক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, ঈদকে কেন্দ্র করে নেওয়া এই সাময়িক যুদ্ধবিরতি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
AD/একাত্তরের কথা
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.