দশদিক ডেস্ক : :
ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত এই গুরুত্বপূর্ণ দ্বীপে মঙ্গলবারের এ ঘটনার কথা নিশ্চিত করেছে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন তেহরানকে যুদ্ধবিরতির আলোচনায় আসতে যুক্তরাষ্ট্র যে সময়সীমা বেঁধে দিয়েছিল, তা শেষ হওয়ার প্রহর গোনা হচ্ছিল। মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এই হামলা পরিচালনা করেছে।
এর আগে ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে খারগ দ্বীপ নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন। মার্চের শেষদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় তিনি ইরানের তেল স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থানে হামলার ইঙ্গিত দেন। সর্বশেষ সতর্কবার্তায়ও তিনি ইরানকে কঠোর মূল্য দেওয়ার হুমকি দেন।
এদিকে একই দিনে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। সংস্থাটির দাবি, দেশটির শাসনব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। তবে এসব হামলার নির্দিষ্ট স্থান বা ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো স্পষ্ট নয়।
AD/একাত্তরের কথা
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.