প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, দেশের অগ্রযাত্রা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কারিগরি শিক্ষার প্রসার জরুরি।
তিনি আরও বলেন, জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) দীর্ঘদিন ধরে ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দক্ষ প্রজন্ম গড়ে তোলার পাশাপাশি ডিপ্লোমা প্রকৌশলীদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।
আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৬ উপলক্ষে মঙ্গলবার সকালে সিলেট নগরীর রেজিস্টারি মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আইডিইবি সিলেট জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশ শেষে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন প্রশাসক কাইয়ুম চৌধুরী। রেজিস্টারি মাঠ থেকে বের হওয়া র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। পরে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
আইডিইবি সিলেট জেলা শাখার সিনিয়র সহসভাপতি প্রকৌশলী নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মঈনুল ইসলাম চৌধুরী।
এতে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর ও প্রকৌশলী নজরুল হোসেন, সহসভাপতি প্রকৌশলী রুহুল আলম, সহসাধারণ সম্পাদক প্রকৌশলী ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান জাকারিয়া, সদস্য প্রকৌশলী হাসানুজ্জামান চৌধুরী, নাসির উদ্দিন ও আব্দুস সবুর, জেলা শাখার কাউন্সিলর প্রকৌশলী সালাউদ্দিন আহমদ, মো. মেরাজুল ইসলাম ও আল মামুন আকন্দ, সিলেট পলিটেকনিকের শিক্ষক প্রকৌশলী মো. সালাহ উদ্দিন, প্রকৌশলী আনোয়ার হোসেন ও হাবিবুর রহমান এবং ছাত্র প্রতিনিধি জোবায়ের হাসান ও হাফিজুর রহমান।
র্যালি ও সমাবেশে জেলা নির্বাহী কমিটির সদস্য, সিলেটের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী এবং শিক্ষার্থীরা অংশ নেন।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.