সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও হাতকড়াসহ আটক আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা এস ইউ সাদ্দামসহ ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদকে উদ্ধার এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ। তাঁরা হলেন- উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন (৫০) ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম (২৪)।
এর আগে এ ঘটনায় আটক হন ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাম উদ্দিন (৪৮), ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজিজুর রহমান (৪৫) এবং উপজেলা ছাত্রলীগের সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফাহিম আহমদ (২৫)। তাঁদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.