প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৬:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
আইনজীবী সমিতির ভবন নির্মাণে সহযোগিতা করবেন বাণিজ্যমন্ত্রী

সিলেট জেলা আইনজীবী সমিতির জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বহুতল ভবন নির্মাণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে সিলেট সার্কিট হাউসে আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন। এ সময় আইনজীবীদের পেশাগত পরিবেশ উন্নয়ন, বসার জায়গার সংকট দূর করা এবং নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন সমিতির নেতারা।
মন্ত্রী তাঁদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে শোনেন। সিলেটের বিচারপ্রার্থী মানুষ ও আইনজীবীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নেওয়া হবে বলে জানান তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের।
এ ছাড়া সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আশিক উদ্দিন আশুক, সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফ ও সদস্যসচিব অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমিসহ আইনজীবী নেতারা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.