
সিলেটের সারদা স্মৃতি হলে তালা ঝুলিয়ে দিয়েছেন জেলা ও মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতৃবৃন্দ। এ সময় হলের ভেতরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভিন্ন ছবির ফ্রেমও অপসারণ করেন তারা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাসাস নেতারা হলে তালা ঝুলিয়ে দেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ গণমাধ্যমকে জানান, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং সংগঠনটির দুই নেতা শামসুল ইসলাম সেলিম ও রজতকান্তি গুপ্ত জোটটিকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত করেছিলেন বলে তাদের অভিযোগ। দীর্ঘদিন ধরে তারা খবর পাচ্ছিলেন, সেখানে জোটের নেতারা সভা করছেন। তবে বিষয়টি প্রথমে তারা বিশ্বাস করেননি। রোববার রাতে সেখানে সভার প্রস্তুতি নেওয়ার খবর পাওয়ার পর সোমবার তারা সারদা স্মৃতি হলে যান।
জাসাস নেতারা আরও বলেন, হলে থাকা শেখ মুজিবুর রহমানসহ তাদের ভাষায় ‘ফ্যাসিস্টের দোসরদের’ ছবির ফ্রেম অপসারণ করা হয়েছে। এরপর হলে তালা লাগানো হয়।
তারা জানান, সারদা স্মৃতি হলের মালিক সিলেট সিটি করপোরেশন। হলের চাবি সিসিকের প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী সিদ্ধান্ত প্রশাসক নেবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন রায়হান। তিনি জানান, এ সময় সিলেট জেলা ও মহানগর জাসাসের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.