প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৬:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ

সিলেটে কোনো ধরনের নাশকতা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। তিনি বলেছেন, অগ্নিসন্ত্রাস ও নাশকতার সঙ্গে জড়িতদের সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় রাজপথে থাকার প্রত্যয়ও জানান তিনি।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও দেশজুড়ে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে নগরীতে মশাল মিছিল ও প্রতিবাদ সভা করে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল। আব্দুল আহাদ খান জামালের নেতৃত্বে দরগাহ গেট থেকে মিছিলটি শুরু হয়ে জিন্দাবাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে খান জামাল বলেন, সাম্প্রতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগের হিংস্রতা ও দেশবিরোধী অবস্থান আবারও প্রকাশ পেয়েছে। তাঁর অভিযোগ, হাজার হাজার ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাকর্মী হত্যার পাশাপাশি এম ইলিয়াস আলী, চৌধুরী আলম, ইফতেখার আহমদ দিনার, জুনেদ ও আনসারসহ বহু মানুষকে গুমের জন্য শেখ হাসিনা দায়ী। তিনি বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এ ধরনের অপতৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতাকর্মীরা রাজপথে ছিলেন। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাঁরা রাজপথে সক্রিয় থাকবেন।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সালেহ মো. তাহেরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, সিলেট জেলা বিএনপির সাবেক সহকোষাধ্যক্ষ ও জেলা মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও এমসি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুস শহীদ, জেলা বিএনপির সাবেক সদস্য ও এমসি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি জাকারিয়া আরফিন ফয়সল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সৈয়দ রিয়াজ আহমদ লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহসান মাহবুব, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রজব আহমদ, বিএনপি নেতা শহীদুল ইসলাম কাদির, অ্যাডভোকেট মহিদুল হক, অ্যাডভোকেট মঞ্জুর আহমদ, মওদুদুল হক, কয়েস আহমদ ও মছলু মিয়া।
এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আশিক মিয়া, সেলিম আহমদ, আব্দুল আমিন, নুরুল ইসলাম রুহুল, সাইফুল আলম কোরেশী ও কয়েছ আহমদ; জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব; মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম; সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান আমিন ও সদস্যসচিব জুয়েল আহমদ; দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নুরুল আমিন; কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট আলা উদ্দিন; জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান; বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আশিকুর রহমান রানা; জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব অ্যাডভোকেট রুহুল আমিন; সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছদিউল হোসেন এবং দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমদ তুহিনসহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে জুনেদ আহমদ জামাল, সেপুল আহমদ, আজাদুর রহমান, পিন্টু, আব্দুল মুকিত মুকুল, তানিমুল ইসলাম তানিম, নুরেছ আহমদ, আশিকুর রহমান আশিক, ইউসুফ, রফিক, মুন্না, রাজন, কামরুল ইসলাম, মান্না, শাহাবুদ্দিন, বাবলু, সালেহ, সায়েম আহমদ রনি, সায়ান আহমদ শিপন, মিনহাজ সামসী, জিয়া চৌধুরী লাভলু, মুস্তাফিজুর রহমান, জুনায়েদ আহমদ, হাফিজুল, পাবেল ও নাদিম প্রমুখ।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.