Ekattorer Kotha
বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

৩ মে থেকে সারা দেশে একযোগে হামের টিকাদান কর্মসূচি

                       

এপ্রিল ৮, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে ৩ মে থেকে সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, করোনাকালে অব্যবহৃত থাকা ৬০৪ কোটি টাকা দিয়ে হামের টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, আক্রান্তদের বড় একটি অংশই পাঁচ বছরের নিচের শিশু—প্রায় ৮২ শতাংশ। এ কারণে প্রথম ধাপে এই বয়সী শিশুদের অগ্রাধিকার দিয়ে টিকা দেওয়া হবে।

তিনি আরও জানান, ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ ময়মনসিংহ ও বরিশালে টিকাদান কার্যক্রম শুরু হবে। এরপর ৩ মে থেকে দেশের সব জেলা ও উপজেলায় একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতীতের ব্যবস্থাপনার দুর্বলতার কারণে হামের সংক্রমণ বেড়েছে। বর্তমান সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্ব দিয়ে কাজ করছে এবং টিকাদান কার্যক্রম সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

জৈন্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চার শিশুসহ আটক ১৮

প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক

স্বচ্ছতার সঙ্গে সরকারি টাকা জনকল্যাণে ব্যয় করব: শামীম

হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কা: বল সংকটে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

মালনিছড়ায় সংঘর্ষ এড়াতে দুই বাস খাদে

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ দফা নির্দেশনা, সকাল ৯–৯:৪০ বাধ্যতামূলক উপস্থিতি

তানিয়া বৃষ্টি মস্তিষ্কে তৃতীয় অস্ত্রোপচার: তানিয়া বৃষ্টি চেন্নাইয়ে চিকিৎসাধীন

শাহজালাল মাজার এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শুক্রবার শুরু হচ্ছে দেশের বৃহত্তম স্কুল ক্রিকেট আয়োজন