Ekattorer Kotha
রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বাড়ছেই

হামে উদ্বেগজনক পরিস্থিতি

                       

এপ্রিল ১২, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : : 

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে।

এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬ শিশু এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৪ শিশু। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদফতরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১৫১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২৮ শিশু।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু। একই সময়ে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৫০ জন।

এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত শিশুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৯ জনে। আর সন্দেহজনক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ২২৫ জন।

তবে আশার কথা হচ্ছে, চিকিৎসা শেষে এখন পর্যন্ত ৭ হাজার ৬৫৬ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এখন সবচেয়ে জরুরি।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

তৃণমূল পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ

ভুটানের সঙ্গে বাণিজ্য-জ্বালানি সম্পর্কে নতুন গতি

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার: তারেক রহমানের গাড়িতে উড়লো জাতীয় পতাকা

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন বিভাগে উদ্বেগ

প্রতিপক্ষের বাধার কারণে ঘরের চালে টিন লাগাতে পারছেনা অসহায় পরিবার

নগরীতে নিরাপত্তা ও জলাবদ্ধতা নিরসনের দাবি বাসদের

শাবিপ্রবি ক্যাম্পাসে দুই ট্রাকের সংঘর্ষ

সিলেটে চা শ্রমিকদের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি খুলে দেওয়া, শুরু জাহাজ চলাচল

‘সবচেয়ে ভয়ংকর শয়তান মানুষের মস্তিষ্কেই’—ভয়ের আবহে ‘চক্র ২’-এর ট্রেলার