Ekattorer Kotha
বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনা: ২০টি বাতিলের সুপারিশ সংসদীয় কমিটির

                       

এপ্রিল ২, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : :

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে ২০টি বাতিলের সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদে এ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, পর্যালোচিত অধ্যাদেশগুলোর মধ্যে ৯৮টি কোনো পরিবর্তন ছাড়াই বহাল রাখার সুপারিশ করা হয়েছে। এছাড়া ১৫টি অধ্যাদেশ সংশোধন সাপেক্ষে কার্যকর রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

কমিটি জানায়, বাতিলের সুপারিশ করা ২০টি অধ্যাদেশের মধ্যে ১৬টি ভবিষ্যতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বিল আকারে সংসদে উত্থাপন করতে পারবে। অন্যদিকে ৪টি অধ্যাদেশ স্থায়ীভাবে বাতিল ও সংরক্ষণের সুপারিশ করা হয়েছে।

তবে প্রতিবেদনটি সর্বসম্মত হলেও কিছু বিষয়ে ভিন্নমত জানিয়েছেন কমিটির বিরোধী দলীয় সদস্যরা। তারা নির্দিষ্ট কয়েকটি অধ্যাদেশের ক্ষেত্রে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছেন। এর মধ্যে অপরিবর্তিত রাখার তালিকায় থাকা কিছু অধ্যাদেশ, সংশোধনের প্রস্তাবিত কয়েকটি এবং বাতিলের তালিকাভুক্ত কিছু অধ্যাদেশ নিয়ে তাদের আপত্তি রয়েছে।

সংসদীয় কমিটির এই প্রতিবেদন এখন হাউসে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য গৃহীত হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নেওয়া আইনি পদক্ষেপগুলোকে স্থায়ী ও কার্যকর কাঠামোর মধ্যে আনতেই এই পর্যালোচনা প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - ইপেপার