Ekattorer Kotha
বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তদন্তে ৫ সদস্যের কমিটি

                       

এপ্রিল ২, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেনের কয়েকটি কন্টেইনার লাইনচ্যুত হওয়ার ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে মাধবপুর উপজেলার মনতলা এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের ছয়টি কন্টেইনার লাইনচ্যুত হয়ে পড়ে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম চালানোর প্রস্তুতি নেয়। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ বা কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে গঠিত তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কারে সরকারের নতুন নির্দেশনা

ছুটির দিনেও হাসপাতাল পরিদর্শনের নির্দেশ, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর বার্তা

তেলের সংকট নেই, মজুদ পর্যাপ্ত আছে : শান্তিগঞ্জে এমপি কয়ছর

সিলেটে শুরু হতে যাচ্ছে ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা ২০২৬’

স্বাধীনতা দিবসে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধা

বন্দরবাজারে পুলিশের হাতে আইন গ্রেপ্তার

টিলাগড়ের প্রবীণ বিএনপি নেতা সৈয়দ মকসুদ আলীর মৃত্যু

নুরু হত্যাকাণ্ডে অভিযুক্ত সিলেটের সাবেক এসপি নূরে আলম মিনা এখনো অধরা

মুলতবি প্রস্তাব ঘিরে সংসদে উত্তাপ, আজ মুখোমুখি সরকার-বিরোধী দল

সিলেটে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু