Ekattorer Kotha
শনিবার , ২৮ মার্চ ২০২৬ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

হবিগঞ্জের মাধবপুরে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

                       

মার্চ ২৮, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর এলাকায় মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়ায় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জানা গেছে, আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদের উদ্যোগে ২৮ মার্চ অনুষ্ঠিতব্য মাহফিলের প্রস্তুতি প্রায় সম্পন্ন ছিল। কিন্তু একই স্থানে ‘নূরে মদিনা গাউছিয়া যুব সংগঠন’ নামে আরেকটি ভুয়া পোস্টার ছড়িয়ে পড়ায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এরপর শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম স্বাক্ষরিত আদেশে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

ভুয়া পোস্টারে সভাপতি হিসেবে উল্লেখিত স্থানীয় মসজিদের ইমাম মাওলানা রোকন উদ্দিন সালেহী বলেন, আমার নাম ব্যবহার করে যে পোস্টার তৈরি করা হয়েছে তা সম্পূর্ণ ভুয়া। আমি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।

প্রকৃত মাহফিলের আয়োজক মুফতি মুজাম্মেল হক মাসুমী অভিযোগ করে বলেন, একটি চক্র প্রশাসনকে বিভ্রান্ত করে আমাদের মাহফিল বন্ধ করার চেষ্টা করছে। আমরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি।

অন্যদিকে, ইউএনও জাহিদ বিন কাসেম বলেন, দুই পক্ষই ডিসির অনুমোদন ছাড়াই প্যান্ডেল তৈরি করছিল। দাঙ্গা-হাঙ্গামার আশঙ্কায় ডিসির নির্দেশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জের ১৩ পরিবারের পাশে সংসদ সদস্যরা

রমজান মাসে ডায়াবেটিক রোগীদের খাদ্য ব্যবস্থাপনাসহ বিশেষ কিছু নির্দেশনা

ইরান ২০ বছরের জন্য পারমাণবিক অস্ত্র না বানানোর প্রস্তাব দিয়েছে: ট্রাম্প

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, অল্প সময়েই শতাধিক হতাহত

ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলন: ৫ জনের কারাদণ্ড

বৈশাখী ভাতায় সুখবর: এমপিও শিক্ষকদের জন্য ইএফটি বিল সাবমিট শুরু

টানা তিন বিশ্বকাপ থেকে বঞ্চিত, পদত্যাগ করলেন ইতালির ফুটবল প্রধান

গরু চরাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিলেটে র‌্যাবের অভিযানে ‘টাইগার জামাল’ গ্রেপ্তার

ইরাক ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ: মধ্যপ্রাচ্যে চাপে ওয়াশিংটন