Ekattorer Kotha
রবিবার , ২৯ মার্চ ২০২৬ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

হকার্স মার্কেটের শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের

                       

মার্চ ২৯, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটে আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত লালদিঘি হকার্স মার্কেটের শেড দ্রুত সংস্কার করা হবে। পাশাপাশি ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং কালীঘাটমুখী বিকল্প রাস্তা চালুর বিষয়েও সিদ্ধান্ত নেয়া হবে।

রোববার (২৯ মার্চ) বিকেলে ক্ষতিগ্রস্ত হকার্স শেড পরিদর্শনকালে এই তথ্য জানান সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, “ঝড়ে শেড ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু ব্যবসায়ীর মালামাল নষ্ট হয়েছে। দ্রুত সংস্কারের মাধ্যমে ব্যবসায়ীদের স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনার ব্যবস্থা করা হবে।”

প্রশাসক আব্দুল কাইয়ুম নগরের উন্নয়নে নাগরিকদের সহযোগিতা কামনা করে বলেন, “সিসিকের নিজস্ব আয় সীমিত। নগরের মাত্র ৩০ শতাংশ বাড়ির মালিক হোল্ডিং ট্যাক্স প্রদান করেন। তাই আধুনিক নগর গড়ে তোলা সম্ভব নয়। নাগরিকদের নিয়মিত হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের মাধ্যমে সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “নগরের বিভিন্ন রাস্তা ও ফুটপাতে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কারণে যানজট ও অগোছালো অবস্থা সৃষ্টি হয়। এই সমস্যা সমাধানে লালদিঘিরপাড় হকার্স মার্কেটের খালি জায়গায় অস্থায়ী শেড নির্মাণ করা হয়েছে। ব্যবসায়ীরা এখানে বিনা খরচে ব্যবসা চালাচ্ছেন এবং বিদ্যুৎ বিলও সিটি করপোরেশন বহন করছে।”

প্রশাসক শহরবাসীকে ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার আহ্বানও জানান।

পরিদর্শনকালে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল(অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী(পূর্ত) রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী(বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও হকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাঁশেই ভবিষ্যৎ ড্রোন প্রযুক্তি: চীনের উদ্ভাবনে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব সমাধান

“সবার জন্য স্বস্তির বার্তা নিয়েই এবারের বাজেট: অর্থমন্ত্রী”

আজমিরীগঞ্জে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন

বানিয়াচংয়ে প্রাচীন কালী মন্দিরে ডাকাতি

‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে সিপিবির গণস্বাক্ষর কর্মসূচি সিলেটে”

জরুরি সভা ডেকেছে বিসিবি, ডিপিএলসহ একাধিক ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ৮

স্বাধীনতা দিবসে সিসিক প্রশাসকের শ্রদ্ধা

জাবির হলে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

দেশ ছাড়িয়ে বিশ্বমঞ্চে ‘বনলতা এক্সপ্রেস’, অস্ট্রেলিয়ায় জমজমাট প্রদর্শনী