Ekattorer Kotha
শনিবার , ২৫ জুলাই ২০২৬ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

স্বেচ্ছাসেবক দল নেতা মনিরের মাতৃবিয়োগ: খান জামাল ও মুর্শেদের শোকপ্রকাশ

                       

জুলাই ২৫, ২০২৬
                   

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান মনিরের মাতা নূরজাহান বেগম (৮৪) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মনিরের মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

শুক্রবার রাতে গণমাধ্যমে প্রেরিত শোকবার্তায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ স্বেচ্ছাসেবক দল নেতা মনিরের মায়ের আত্মার মাগফিরাত কামনা করেন। তারা শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরের উত্তর পীরমহল্লার বাসায় ইন্তেকাল করেন নূরজাহান বেগম।

সর্বশেষ - লিড নিউজ