একাত্তর ডেস্ক ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা বিএনপি। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় নগরীর জিন্দাবাজারস্থ শহীদ প্লাজা থেকে সমবেত হয়ে নেতাকর্মীরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের শ্রদ্ধা জানাবেন।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, এ কর্মসূচিতে জেলা কমিটির নেতাদের পাশাপাশি সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেবেন।
এ ছাড়া জেলা বিএনপির আওতাধীন সব উপজেলা, পৌরসভা ও ইউনিট পর্যায়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ নিজ উদ্যোগে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে।
কর্মসূচি সফল করতে দল ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।



















