Ekattorer Kotha
মঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সুশাসন ও জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে বর্তমান বিএনপি সরকারের এই কার্যক্রম-আবুল কাহের শামীম

                       
                   

মানুষের ভাগ্যোন্নয়ন, সামাজিক নিরাপত্তা বিধান এবং বৈষম্যহীন সমাজ গঠনে এই তথ্য সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে…… আবুল কাহের শামীম।

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অংশ হিসেবে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে ইউনিয়নের ১নং ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা করেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম বলেন, “জনগণই সকল ক্ষমতার উৎস। অতীতে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারের প্রকৃত তথ্য সংরক্ষণ করে তাদের মৌলিক অধিকার ও সরকারি সুবিধা নিশ্চিত করার এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।”

তিনি আরও বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে থেকে কাজ করেছে এবং ভবিষ্যতেও করে যাবে। সমাজের সর্বস্তরের মানুষের ভাগ্যোন্নয়ন, সামাজিক নিরাপত্তা বিধান এবং বৈষম্যহীন সমাজ গঠনে এই তথ্য সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোনো যোগ্য পরিবার যেন এই সুবিধা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”

খাদিমনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড পীরের গাও -এ আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক কছির উদ্দিন, সিলেট মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম এবং খাদিমনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব,। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
আমিন উদ্দিন আহমেদ
প্রশাসকের একান্ত সচিব
জেলা পরিষদ, সিলেট।
মেঠোফোন: ০১৭১২৫২৮৫৫২

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার পাসপোর্ট- এনআইডির আবেদন নিয়ে ধুম্রজাল

সিলেটে ২৬৩ ছিনতাইকারী শনাক্ত, সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৫১

কুলাউড়ায় বৃষ্টির পানিতে ডুবে তিন শিশু নিহত

পহেলা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা: মুখোশ, ব্যাগ ও ধারালো বস্তু নিষিদ্ধ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ডিজিটাল দানবক্স ও বাংলা কিউআর চালু

তেলের লাইনে ভোগান্তি: সংসদে তীব্র প্রশ্ন, ‘মন্ত্রী কি দেখছেন না?’

জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সময়সূচি, সিদ্ধান্ত বৃহস্পতিবার

ট্রাম্পকে অপসারণ ঘিরে আলোচনা, ওয়াশিংটনে রাজনৈতিক চাপ

শাহজালাল মাজার এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বিতর্কিত প্রকাশনী বাদ দিয়ে বইমেলা করার দাবী অভিযোগ দাতাদের