একাত্তর ডেস্ক ::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে র্যাব-৯ এর অভিযানে ২৪১ বোতল বিদেশি মদসহ মো. কাউছার (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার সালুকাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে শুক্রবার (১০ এপ্রিল) র্যাব জানিয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী কেনাবেচার উদ্দেশ্যে জড়ো হয়েছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে কাউছারকে আটক করা সম্ভব হয় এবং ঘটনাস্থল থেকে ২৪১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
আটক কাউছার বিশ্বম্ভরপুর উপজেলার দুধপুর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।
র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আটক ব্যক্তিকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।




















