Ekattorer Kotha
শনিবার , ২১ মার্চ ২০২৬ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেট সীমান্তে পাচারচেষ্টা, দালালসহ ৩ জন আটক

                       

মার্চ ২১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক দালালসহ তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২০ মার্চ) সকালে গোয়াইনঘাট উপজেলার নকশিপুঞ্জি মন্দিরঘাটসংলগ্ন সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

বিজিবি সূত্রে জানা যায়, প্রতাপপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা, সীমান্ত পিলার ১২৭১/৭-এস এর কাছাকাছি বাংলাদেশ অংশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে তিনজনকে হাতেনাতে ধরা হয়।

আটকরা হলেন—গোয়াইনঘাটের পান্থুমাই এলাকার মো. আফছার (২৪), দিনাজপুরের ঘোড়াঘাটের কশিগাড়ী গ্রামের মোছা. মিনারা খাতুন (২১) এবং মাদারীপুরের লক্ষ্মীপুর গ্রামের মোছা. ইতি তাইনি (২১)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আফছার মানবপাচারকারী হিসেবে কাজ করছিলেন এবং তার মাধ্যমেই অপর দুই নারী সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেন।

আটক তিনজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা নিতে তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে।

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত