Ekattorer Kotha
মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেট বিভাগে বেড়েছে যক্ষ্মা রোগীর সংখ্যা

                       

মার্চ ২৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেট বিভাগে যক্ষ্মা আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। এক বছরের ব্যবধানে নতুন রোগীর সংখ্যা বেড়ে প্রায় ১,৭৪০ জনে পৌঁছেছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এবার বিশ্ব যক্ষ্মা দিবসের প্রতিপাদ্য – ‘দেশের নেতৃত্বে, জনগণের শক্তিতে, আমরাই পারবো যক্ষ্মা নির্মূল করতে’। সিলেটে সীমিত পরিসরে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করা হয়।

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, সিলেটে এক বছরে রোগী বেড়েছে ১,৭৩৯ জন। ২০২৫ সালে সিলেট বিভাগে যক্ষ্মা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩,৭৬১ জন। এর আগের বছর ২০২৪ সালে সংখ্যা ছিল ২২,০২২।

বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে—৯২,২৭১ জন। এরপর চট্টগ্রামে ৫৯,৭৯১ জন, রাজশাহীতে ৩৭,৭০৪ জন, খুলনায় ৩৩,৪০৪ জন, রংপুরে ৩২,৮৪৯ জন, বরিশালে ১৯,১০৭ জন, সিলেটে ২৩,৭৬১ জন এবং ময়মনসিংহে ২৩,৬০০ জন শনাক্ত হয়েছে।

প্রতিবেদন থেকে দেখা যায়, দেশে যক্ষ্মা পরিস্থিতির কিছু ইতিবাচক দিকও রয়েছে। ২০১৫ সালে প্রতি লাখে যক্ষ্মায় মৃত্যুর হার ৪২ জন ছিল, যা ২০২৪ সালে কমে দাঁড়িয়েছে ২৫ জনে।

সর্বশেষ - লিড নিউজ