Ekattorer Kotha
মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটে ৪.৮ মাত্রার ভূমিকম্প, উৎপত্তি আসামে

                       

এপ্রিল ৭, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেটে মঙ্গলবার দুপুর ২টা ৪৮ মিনিট ৩১ সেকেন্ডে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি এলাকায় উৎপত্তি হওয়া স্বল্প গভীরতার এ কম্পন নগরীসহ আশপাশে টের পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল মাঝারি এবং এর গভীরতা কম হওয়ায় আশপাশের এলাকায় কাঁপন বেশি অনুভূত হয়েছে। দুপুরের এ সময়ে অনেকেই বাসা, অফিস ও দোকানে অবস্থান করছিলেন, ফলে হঠাৎ কম্পনে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি এলাকা, যা সিলেট থেকে প্রায় ৭৪ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে সৃষ্ট হওয়ায় এর কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে।

সহকারী আবহাওয়াবীদ ফারজানা সুলতানা বলেন, “ভূমিকম্পটির গভীরতা কম থাকায় কাছাকাছি এলাকায় এর প্রভাব বেশি অনুভূত হয়েছে, তবে এটি বড় ধরনের ঝুঁকি তৈরি করেনি।”

ভৌগোলিক অবস্থানের কারণে সিলেট অঞ্চল ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত। অতীতেও এ অঞ্চলে একাধিকবার ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যা নিয়ে বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়ে আসছেন।

সর্বশেষ - ইপেপার