Ekattorer Kotha
শুক্রবার , ১০ এপ্রিল ২০২৬ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটে ১১ দলের পক্ষে জামায়াতের লিফলেট বিতরণ, সংস্কার বাস্তবায়নের দাবি

                       

এপ্রিল ১০, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট : : 

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে ১১ দলের পক্ষে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর জেলা শাখা। বৃহস্পতিবার রাতে আয়োজিত এই কর্মসূচিতে সংস্কার ও গণভোটের ম্যান্ডেট বাস্তবায়নের দাবি জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমান বলেন, গণভোট ও সংস্কারের রায় অস্বীকার করে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়।

তিনি দাবি করেন, হাজারো শহীদের আত্মত্যাগ ও বহু আহত মানুষের বিনিময়ে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা গড়ে উঠেছে। সেই প্রেক্ষাপটে সংস্কার ছিল গণআকাঙ্ক্ষার মূল বিষয়। কিন্তু বর্তমানে সেই সংস্কার ও গণভোটের ম্যান্ডেট উপেক্ষা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লব’-এর চেতনা অনুযায়ী একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশা ছিল। ১১ দলীয় জোটের সহযোগিতা নেওয়ার আশা করা হলেও বাস্তবে তা করা হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

বক্তারা বলেন, জনগণের রায় ও শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাতে হলে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন জরুরি। অন্যথায় জনসমর্থন ধরে রাখা কঠিন হবে বলে তারা সতর্ক করেন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম ও মাওলানা মাশুক আহমদসহ অন্যান্য নেতাকর্মীরা।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়