Ekattorer Kotha
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটে হোল্ডিং ট্যাক্সে ১৫% ছাড়, ট্রেড লাইসেন্সে সারচার্জ মওকুফ

                       

এপ্রিল ১৭, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেট সিটি কর্পোরেশন এলাকার নাগরিকদের জন্য হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ করলে হোল্ডিং ট্যাক্সে ১৫ শতাংশ ছাড় এবং ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে আরোপিত সারচার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে।

সিটি কর্পোরেশনের কর আদায় শাখা থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যেসব বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের করদাতারা এখনো বকেয়া ও হাল সনের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেননি এবং ট্রেড লাইসেন্স নবায়ন করেননি, তারা এই বিশেষ সুযোগের আওতায় আসবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ এপ্রিল থেকে আগামী ১৫ মে ২০২৬ পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ করলে নাগরিকরা উল্লিখিত ছাড় ও সুবিধা পাবেন।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাগরিকদের সময়মতো কর পরিশোধ ও ট্রেড লাইসেন্স নবায়নের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে বিষয়টি ব্যাপকভাবে প্রচারের জন্য ওয়ার্ড পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় গণমাধ্যমে প্রকাশ ও মাইকিংয়ের মাধ্যমেও এ বিষয়ে প্রচারণা চালানোর কথা বলা হয়েছে।

সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, রাজস্ব আদায় বৃদ্ধি এবং নাগরিক সেবা কার্যক্রম জোরদার করতেই এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ