Ekattorer Kotha
মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটে হাসপাতালে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, ২৬ জন ভর্তি

                       

এপ্রিল ৭, ২০২৬
                   

ডেস্ক রিপোর্ট : : 

সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগে হাম আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ৩৭ জন। এর মধ্যে হবিগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ১০ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জন। সিলেটে পরীক্ষার সুবিধা না থাকায় আক্রান্তদের নমুনা ঢাকায় পাঠিয়ে পরীক্ষা করতে হচ্ছে।

উপসর্গযুক্ত রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। কারও অবস্থা গুরুতর হলে তার নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ১৭ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ২ জন করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল ও বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এবং ১ জন করে নর্থ ইস্ট মেডিকেল কলেজ, গোলাপগঞ্জ উপজেলা, মাধবপুর উপজেলা, শান্তিগঞ্জ উপজেলা এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

সিলেট বিভাগের ১৩টি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ১০৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ১৭ জন, ওসমানী মেডিকেল কলেজে ৮ জন, শান্তিগঞ্জে ৫ জন, বাহুবলে ৩ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন এবং মাধবপুরে ২ জন।

এছাড়া একজন করে রোগী ভর্তি আছেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, মাউন্ট এডোরা, পার্কভিউ মেডিকেল কলেজ, দক্ষিণ সুরমা, গোয়াইনঘাট, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, জামালগঞ্জ ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। লাখাইয়ে ৩ জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন করে ভর্তি।

সিলেটে হাম আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দুই মাস বয়সী এক শিশু মৃত্যুবরণ করেছে।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত

পাঠানটুলায় কিশোর গ্যাংয়ের হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ আহত ২

সিলেটের যানবাহনে ‘নিরব নৈরাজ্য’

বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত: চীনের প্রযুক্তি দিচ্ছে প্লাস্টিককে ‘দ্বিতীয় জীবন’

মধ্যপ্রাচ্য উত্তেজনায় অনিশ্চয়তা, স্থির স্বর্ণবাজারে নতুন হিসাব

ভারতের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত

সিলেটে হামের সংক্রমণ বৃদ্ধি, আলাদা আইসোলেশন কেন্দ্র চালু

আমেরিকান স্থাপনা এড়িয়ে চলার পরামর্শ মন্ত্রীর, নিহত প্রবাসীর পরিবারকে সহায়তা

‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে তুমুল আলোচনা: কী আছে হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’-এ?

ইস্পাহানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ নিহত ২৬

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার: তারেক রহমানের গাড়িতে উড়লো জাতীয় পতাকা