Ekattorer Kotha
মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটে হামে শিশুর মৃত্যুতে আতঙ্ক

বাড়ছে আক্রান্তের সংখ্যা

                       

এপ্রিল ৭, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেটে হাম সন্দেহে ভর্তি রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। সোমবার (৬ এপ্রিল) ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রথমবার হাম আক্রান্ত ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যুতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গত ২৪ ঘণ্টায় ল্যাবের পরীক্ষায় নতুন কোনো হাম রোগী শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ২৬ জন। এ নিয়ে সিলেট বিভাগের হাসপাতালে বর্তমানে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ল্যাব টেস্টে শনাক্ত রোগীর সংখ্যা ৩৭ জন। এর মধ্যে হবিগঞ্জের ৬ জন, মৌলভীবাজারের ১০ জন, সুনামগঞ্জের ১১ জন এবং সিলেটের ১০ জন রয়েছেন। সিলেটে হামের টেস্টের সুযোগ না থাকায় ঢাকায় নমুনা পাঠিয়ে পরীক্ষা করতে হচ্ছে, ফলে পরীক্ষার ফলাফল আসতে কিছুটা সময় লাগছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ১৭ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ২ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে, ২ জন বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১ জন নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে, ১ জন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১ জন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১ জন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের ১৩টি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৫ জন হাম আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগী চিকিৎসাধীন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ১৭ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮ জন এবং অন্যান্য হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২–১ জন করে ভর্তি রয়েছেন।

চলতি সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে চাপ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ শুরু, শান্তির আশায় সতর্ক বার্তা

সিলেটে বিসিএস পরীক্ষা কেন্দ্র এলাকায় জনসমাবেশ নিষিদ্ধ

মার্কিন হামলায় আগুনে জ্বলছে ‘অরফান পার্ল’

উদ্বোধনের আগেই ভেঙে গেল ৩ কোটি টাকার সেতুর সংযোগ সড়ক

সম্প্রীতির নগর হিসেবে সিলেটের স্বতন্ত্র পরিচয় রয়েছে: সিসিক প্রশাসক

জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

কৃষক বাঁচলে দেশ বাঁচবে: কৃষক কার্ড বিতরণে প্রধানমন্ত্রী

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, অল্প সময়েই শতাধিক হতাহত

জ্বালানিতে কারসাজির তথ্য দিলেই পুরস্কার, দেশজুড়ে ভিজিলেন্স টিম

প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি দিচ্ছে সরকারের সিদ্ধান্ত