Ekattorer Kotha
শনিবার , ১১ এপ্রিল ২০২৬ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু

                       

এপ্রিল ১১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে জেলায় তিন শিশুর মৃত্যু হলো।

শুক্রবার বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত মাস বয়সী শিশু দিব্য মারা যায়। দিব্য ফেঞ্চুগঞ্জ উপজেলার শাইলকান্দির বাসিন্দা বিশ্বজিতের ছেলে।

স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, শিশুটি জ্বর নিয়ে ৫ এপ্রিল ওসমানী হাসপাতালে ভর্তি হয়। পরে তার নিউমোনিয়া দেখা দেয়। শুক্রবার বিকেলে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময় নতুন করে ১৯ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেটে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১১৬ জন।

এর আগে সোমবার চার মাস বয়সী এক শিশু এবং বুধবার রাতে পাঁচ মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয় একই হাসপাতালে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পকে অপসারণ ঘিরে আলোচনা, ওয়াশিংটনে রাজনৈতিক চাপ

আমেরিকাকে বয়কট করব, কিন্তু বিশ্বকাপ নয়: ইরানের ফুটবলপ্রধান

সিলেটে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’র নতুন জেলা প্রতিনিধি মাজিদ

ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর অভিযান: ৪৮১ জনের গেজেট বাতিল

বেশিরভাগ কারখানার শ্রমিকরা বেতন-ভাতা পেয়েছেন: কর্মসংস্থানমন্ত্রী

সুনামগঞ্জের ১৩ পরিবারের পাশে সংসদ সদস্যরা

বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-আর্জেন্টিনা বৈঠক

স্কুল সময়ের যানজট কমাতে বিকল্প পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

“সবার জন্য স্বস্তির বার্তা নিয়েই এবারের বাজেট: অর্থমন্ত্রী”

এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে বিশেষ নিষেধাজ্ঞা