Ekattorer Kotha
মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক

                       

আগস্ট ৪, ২০২৬
                   

সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জেলার মধ্য শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন। গত মঙ্গলবার (৪ আগস্ট )সিলেট ডিআইজি অফিসে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন ডিআইজি ড. মো. জিল্লুর রহমান এ সময় তিনি বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান শেষে ওসি ওমর ফারুকের হাতে কৃতিত্বের পুরস্কার তুলে দেন।

এসময় সিলেট জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোয়াইনঘাট থানা এলাকায় চুরি, ডাকাতি ও মদক সহ নানা অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে পুলিশি টহল জোরদার করা হয়, যা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে। থানা পুলিশের সদস্যরা বিভিন্ন সময়ে সফল অভিযান পরিচালনা করে মাদক কারবারী ও মামলার আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হন। অপরাধ দমন, উদ্ধার অভিযান ও আইনি সেবা প্রদানে ধারাবাহিক সাফল্যের জন্যই মূলত ওসি ওমর ফারুককে এ পুরস্কারে ভূষিত করা হয়। ওসি ওমর ফারুক গোয়াইনঘাট থানায় যোগদানের পর থেকেই স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। এক প্রতিক্রিয়ায় গোয়াইনঘাট থানা পুলিশের সকল সদস্য এবং উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওসি ওমর ফারুক।

সর্বশেষ - লিড নিউজ