Ekattorer Kotha
শুক্রবার , ১০ এপ্রিল ২০২৬ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটে যুব ঐক্য পরিষদের কর্মীসভা ও সদস্য নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত

                       

এপ্রিল ১০, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেট জেলা যুব ঐক্য পরিষদের উদ্যোগে সদস্য নিবন্ধন কার্যক্রম ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ১২টায় নগরীর বন্দরবাজারস্থ ব্রহ্মমন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিলেট জেলা ও মহানগর শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে সিলেট জেলায় বিদ্যুৎ কান্তি সেন আহ্বায়ক এবং রজত কান্তি চক্রবর্তীকে সদস্য সচিব করা হয়েছে। একইভাবে সিলেট মহানগর শাখায় রকি দেব আহ্বায়ক এবং ঋখিকেশ দাসকে সদস্য সচিব করা হয়।

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সজিব বড়ুয়া সভায় সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি রজত কান্তি চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভূলা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ দেব, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, সিলেট মহানগর পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ, সাধারণ সম্পাদক শ্রী চন্দন দাস, যুব নেতা নন্দন কিশোর রায়, অ্যাডভোকেট জোহর, প্রনত কান্ত দে, শ্রী পাপ্পু বনিক, রাজীব দাস, শ্রী বিপাশ চক্রবর্তী, শ্রী সমিত্র ধর, বিজয় বিশ্বাস, শ্রী অনি গোপাল, বিকাশ রঞ্জন মুন্ডা, সিলেট জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবিনয় মল্লিক এবং সভাপতি ধনঞ্জর দাস ধনু প্রমুখ।

বক্তারা বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে। সংগঠনকে গতিশীল করতে সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করার পাশাপাশি যুবসমাজকে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত

বিশ্বকাপ প্রস্তুতিতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ নারী দল

‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে তুমুল আলোচনা: কী আছে হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’-এ?

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইসলামাবাদে চার মুসলিম দেশের বৈঠক

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত

নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান, প্রস্তুত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

দিরাইয়ে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

শ্রীমঙ্গেল বৃদ্ধ খুন, ঘাতক পুত্র গ্রেপ্তার

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে শুক্রবার ঈদুল ফিতর

মহান স্বাধীনতা দিবসে সিলেট জেলা বিএনপির শ্রদ্ধা

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ: চীনের কাছে ২-০ গোলে হেরে গেলো বাংলাদেশ